বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

বাংলাদেশের রিফাত, এবার মূকাভিনয়ে মাতাবেন দক্ষিণ কোরিয়া

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের রিফাত, এবার মূকাভিনয়ে মাতাবেন দক্ষিণ কোরিয়া

নীরব ভাষায় যিনি সমাজের গল্প বলেন, হাতের ভঙ্গিতে তুলে ধরেন মানুষের না বলা অনুভূতি—তাঁর নাম রিফাত ইসলাম। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মূকাভিনয় শিল্পী এবার পাড়ি জমাচ্ছেন দক্ষিণ কোরিয়ায়, আন্তর্জাতিক শিল্প উৎসবে অংশ নিতে।

আগামী ১৩ থেকে ১৯ জুন কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হবে ‘Seoul World Art Fair Festival 2025’। এই আন্তর্জাতিক আয়োজনে অংশ নিচ্ছেন রিফাত ইসলাম, যেখানে বিশ্বের নানা দেশের শিল্পীরা তাঁদের পরিবেশনা মঞ্চস্থ করবেন। কোরিয়া সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত উৎসবটিতে অংশ নিচ্ছেন আমেরিকা, জাপান, চীন, জার্মানি, ইতালি, কাজাখস্তান, এস্তোনিয়া, আফ্রিকা, ভারত, কোরিয়া এবং বাংলাদেশের শিল্পীরা।

রিফাত ইসলাম জানান,

“আমি দ্বিতীয়বারের মতো দেশের বাইরে পারফর্ম করতে যাচ্ছি। এর আগে ভারতের ত্রিপুরায় পারফর্ম করেছি। এবার দক্ষিণ কোরিয়ার মাটিতে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার সুযোগ পেয়ে আমি গর্বিত। উৎসবে আমার তিনটি পরিবেশনা থাকবে— ক্রাইসিস অব ইমোশন, টু ইন ওয়ান, এবং বাঙালির ঐতিহ্য পুতুলনাচ।”

এ সম্পর্কিত আরও নিউজ: ভারতের নাট্যোৎসবে অংশগ্রহন শেষে দেশে ফিরল ‘রিফাত ইসলাম’

রিফাত ইসলাম শুধু একজন মূকাভিনয়শিল্পী নন, তিনি তার নিজ জেলায় প্রতিষ্ঠিত ‘জলছবি মাইম থিয়েটার’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। বহু বছর ধরে তিনি সারা দেশে মূকাভিনয়ের মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছে দিচ্ছেন দর্শকদের কাছে। তাঁর পরিবেশনায় থাকে নিখুঁত শারীরিক অভিব্যক্তির পাশাপাশি গভীর মানবিক আবেদন, যা ছুঁয়ে যায় দর্শকের হৃদয়।

এই আন্তর্জাতিক সফর শুধু রিফাত ইসলামের জন্যই নয়, বরং বাংলাদেশের মূকাভিনয় ও সাংস্কৃতিক অঙ্গনের জন্যও এক অনন্য গর্বের উপলক্ষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com