সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতের সায়মন বিচ পয়েন্টে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন বাবা শাহীনুর রহমান (৬০) ও ছেলে সিফাত (২০)। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান।

জানা গেছে, তারা রাজশাহী থেকে কক্সবাজার ঘুরতে এসেছিলেন।

লাইফগার্ড সূত্র জানায়, সৈকতের লাইফগার্ডের আওতার বাইরে গিয়ে গোসলে নামেন তারা। ভেসে যেতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্ত বমির পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিসিএফ লাইফগার্ডের কর্মীরা জানান, সম্প্রতি সমুদ্র উত্তাল থাকায় বিভিন্ন পয়েন্টে গর্ত ও উল্টো স্রোতের প্রবল টান রয়েছে। সতর্কতা হিসেবে পতাকা টাঙানো হলেও তা উপেক্ষা করায় এ দুর্ঘটনা ঘটে।

মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত দুই দিনে সৈকতে আরও দুইজনের মৃত্যু হয়েছে—একজন গোসলে নেমে এবং আরেকজন মাছ ধরতে গিয়ে। এতে মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com