সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে বিকল সৌরবাতি, অন্ধকারে জনদুর্ভোগ পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি বাবুল, সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক নজরুল বিজয়ী বদলগাছীতে নাবালিকা স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মায়ের আকুতি- ‘আমার মেয়েকে ফিরিয়ে দিন’ পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট তাড়াইলে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা শনিবার কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী বাজেট ‘প্রতারণামূলক ও দিকনির্দেশনাহীন’:এনসিপি

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। তাঁর সফরসঙ্গীদের একজন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি।

টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর, ২৫ জানুয়ারি তিনি ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় অবস্থান নেন। সেখানে প্রায় চার মাস কাটিয়ে ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। দেশে ফেরার সময় তাঁর সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ—জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

বিএনপি নেতারা দাবি করে আসছেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার ও কিডনিসহ নানা জটিল রোগে ভুগছেন এবং তাঁর পূর্ণাঙ্গ চিকিৎসা দেশের বাইরে প্রয়োজন। এ বিষয়ে সরকারকে একাধিকবার অনুরোধ জানানো হলেও প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়নি বলে দাবি বিএনপির।

সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে যাওয়ার বিষয়টি তাঁর স্বাস্থ্যের নিয়মিত পর্যবেক্ষণের অংশ কি না, নাকি নতুন কোনো জটিলতা দেখা দিয়েছে—তা নিয়ে বিএনপি কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com