রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে
নাটোরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাসে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন বাবু হোসেন (৪০), নাটোর সদর উপজেলার হাড়িগাছা গ্রামের আহাদ আলীর ছেলে। অন্যজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, রাজশাহী থেকে নাটোরগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা রাব্বি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে এবং তদন্ত চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com