রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

শেখ হাসিনার পক্ষ থেকে সরে দাঁড়ালেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
শেখ হাসিনার পক্ষ থেকে সরে দাঁড়ালেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পাওয়া আমিনুল গনি (টিটু) তার সামাজিক মাধ্যমে মন্তব্য নিয়ে বিতর্কের পর সরে দাঁড়িয়েছেন। বুধবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে সাবেক পাবলিক প্রসিকিউটর মো. আমির হোসেনকে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দেন।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তার সঙ্গে দলীয় নেতাদের ফোনালাপ ফাঁস হতে থাকে, যার একটি ক্লিপে তাকে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ ফরেনসিক পরীক্ষায় তা সত্য প্রমাণিত হলে প্রসিকিউশন বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনে এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুলকে শোকজ করা হয়।

নির্ধারিত তারিখগুলোয় তারা হাজির না হওয়ায় আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং শেষমেশ ১৯ জুন তাদের পক্ষে আইনজীবী হিসেবে রাষ্ট্রনিযুক্ত করা হয় আমিনুল গনি টিটুকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ফাঁসি চেয়ে তার পোস্ট সামনে এলে পেশাদারিত্ব, নৈতিকতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।

বুধবার শুনানিকালে ট্রাইব্যুনাল এ বিষয়ে আপত্তি জানালে আমিনুল গনি জানান, তিনি ব্যক্তিগতভাবে যা বলেছেন তা পেশাগত দায়িত্ব থেকে আলাদা এবং মামলাটি তিনি নৈতিকভাবে চালাতে প্রস্তুত। তবে আদালতের ‘ন্যায়বিচারের স্বার্থে’ মন্তব্যের পর তিনি নিজেই প্রত্যাহারের আবেদন করেন এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে নতুন আইনজীবী নিয়োগ দেন।

পরবর্তী শুনানি আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com