শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরের রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরবে মারা গেছেন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
হোসেনপুরের রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরবে মারা গেছেন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর সদরের পূর্ব দ্বিপেশ্বর এলাকায় নুর চাঁন মিয়ার ছেলে কামরুল ইসলাম ওরফে কামাল হোসেন (৩৫) সৌদি আরবের রিয়াদের হাসপাতালে মারা গেছেন। তি নি সেখানে একটি কোম্পানিতে ১৮ বছর ধরে চাকরি করতেন। চলতি বছর এপ্রিলে ছুটিতে বাড়ি এসে আবার মার্চ মাসে সৌদি  আরবে  গেলে হঠাৎ কামরুল নিজ বসায় হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষণিক সহকর্মীরা রিয়াদের একটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে তার ছেট ভাই ছাইদুল ইসলাম জানিয়েছেন।

দরিদ্র পরিবারের সন্তান কামরুল ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবে পারি জমান। কিন্তু বিধি বাম অবশেষে লাশ হয়ে দেশে ফিরতে হল তাকে। কামরুলের ইসলামের দুটি সন্তান রয়েছে। সংসারে অসুস্থ বৃদ্ধ বাবা মা ও স্ত্রী রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন। তার বাড়িতে লাশ বাহী এম্বুলেন্স আসার খবরে ছুটে এসেছেন বহু আত্মীয় স্বজন, সকলের কান্নায় বাড়িতে শোকের মাতম চলছে। কামরুলের ভাই জানান, সংসারের সমস্ত খরছ জোগান দিত সে আজ তার মৃতেুতে পরিবারটি চরম বিপাকে পড়েছে।

সদা হাস্যজ্জল কামরুল ইসলামে ওরফে কামাল হোসেনের লাশ বাড়িতে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ (২৯ জুন) বাদ আসর নিজ বাড়িতে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com