রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ উদযাপন করবে এনসিপি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ উদযাপন করবে এনসিপি

আগামী ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস ও ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস উদযাপন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, ১৬ জুলাই যেদিন আবু সাঈদ শহীদ হন, তার শহীদ হওয়ার মধ্য দিয়ে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে শহীদের মিছিল শুরু হয়েছিল। সেদিন আমরা বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে পালন করবো। সেদিন সারাদেশে শহীদদের জন্য দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট আমরা ছাত্র-জনতার মুক্তি দিবস উদযাপন করবো। এদিন শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণঅভ্যুত্থান প্রাথমিক বিজয় অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা ও মুক্তিলাভ করেছিল। সেই মুক্তি উদযাপনে আমরা ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস উদযাপন করবো।

এছাড়া ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। নাহিদ ইসলাম বলেন, সাধারণ ছাত্র-জনতার সঙ্গে কথা বলবো, জুলাইয়ে তাদের আকাঙ্ক্ষার কথা শুনবো। জুলাইকে সাধারণ মানুষের কাছে নিয়ে স্মরণ করতেই এই কর্মসূচি।

তিনি বলেন, এনসিপি ও অভ্যুত্থানের নেতৃবৃন্দ সবাই একসঙ্গে এই পদযাত্রা শুরু করবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান। সেই দেশ গড়তেই আমাদের এই জুলাই পদযাত্রা।

আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com