রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

অর্থ নয়, চিকিৎসা সহযোগিতা চান ফরিদা পারভীনের পরিবার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
অর্থ নয়, চিকিৎসা সহযোগিতা চান ফরিদা পারভীনের পরিবার

হাসপাতালে চিকিৎসাধীন লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার স্বামী বাঁশিবাদক গাজী আবদুল হাকিম। সোমবার দুপুরে তিনি বলেন, ‘ফরিদা পারভীনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা সেবা দেওয়ার পর রোববার থেকে তাকে সাধারণ কেবিনে দেওয়া হয়েছে।’

সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার প্রস্তাব দেওয়া হলেও ফরিদা পারভীনের পরিবার তা প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, শিল্পীর চিকিৎসায় অর্থ নয়, প্রয়োজন চিকিৎসা সহযোগিতা। পরিবার চাইছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হোক।

গাজী আব্দুল হাকিম বলেন, ‘ফরিদা পারভীন রাষ্ট্রীয় সম্পদ, একজন ফরিদা পারভীনকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থাটুকু তো করা যায়। যদি সেটাও না হয়, আমাদের দেশে যত বড় বড় হাসপাতাল আছে, বিশেষজ্ঞদের দিয়ে একটা চিকিৎসা বোর্ড তৈরি করা যেতে পারে। এটা একমাত্র সরকারের পক্ষেই করা সম্ভব।’

৭১ বছর বয়সী ফরিদা পারভীন কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতেও তিনি ১৩ দিন আইসিইউতে ছিলেন। তিনি নিয়মিত ডায়ালাইসিস করিয়ে থাকেন।

গাজী আব্দুল হাকিম বলেন, ‘আমরা পরিবার থেকে সাধ্যমত চেষ্টা করছি। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসা বোর্ড তৈরি করার ব্যাপারে সরকার সহযোগিতা পেলে ভালো হত। মন্ত্রণালয় থেকে যোগাযোগ করে তারা অর্থ সহযোগিতা দিতে চেয়েছিল। আমরা তো টাকা চাই না। তারা এসে দেখে বিদেশে নেওয়া প্রয়োজন কিনা, পরামর্শ দিক, অথবা দেশে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা প্রক্রিয়ার ব্যবস্থা করুক, এটাই চাই।’

নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ফরিদা পারভীন লালন সংগীত দিয়ে খ্যাতি অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহর কাছে তিনি লালনসংগীতের তালিম নেন। সংগীতাঙ্গনে অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে একুশে পদক ও ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পান। ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা প্লেব্যাক গায়িকা নির্বাচিত হন।

লালনের গানের ঐতিহ্য ধরে রাখতে তিনি প্রতিষ্ঠা করেন ‘অচিন পাখি সংগীত একাডেমি’। কিন্তু নিজের শারীরিক অসুস্থতা, আয়-ব্যয়ের বৈষম্য এবং ভবনের অভাবে একাডেমিটি টিকে থাকার লড়াইয়ে রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com