বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

পাকুন্দিয়ায় ১৫ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ১৫ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১৫ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ এর আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।

আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে কিশোরগঞ্জ-২ এর মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম রুহানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান, একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আ. করিম, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস কাসেমী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আ. জব্বার, ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ সংস্থার সমন্বয়ক হাফেজ মো. নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফজ মজলিশের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com