রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার পর পুরো শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় এ হামলার ঘটনার পরপরই গোপালগঞ্জ জেলা প্রশাসন শহরজুড়ে ১৪৪ ধারা জারি করে সকল ধরনের জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে।

জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জানান, শহরে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।

দুপুর পৌনে ৩টার দিকে এনসিপির গাড়িবহরটি গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে পৌঁছালে ইট-পাটকেল ছোড়া শুরু হয়। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলায় অংশ নেয়।

শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। সমাবেশস্থলের চেয়ার রাস্তায় এনে আগুন দেওয়া হয়। দোকানপাট বন্ধ হয়ে যায়, যান চলাচল বন্ধ হয়, এবং সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এর আগে দুপুর আড়াইটার দিকে এনসিপির সমাবেশ শেষ হয়। ফেরার পথে তাদের গাড়িবহরের ওপর একাধিক দফায় হামলা হয়। এনসিপির অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরুতে নিষ্ক্রিয় ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com