রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাত ১২টার দিকে জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এর আগে, ১৬ জুলাই এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এদিন দিনভর সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটে। এরপরই ওই রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়।

পরবর্তীতে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত কারফিউ বাড়ানো হয়। এরপর তিন ঘণ্টার বিরতির পর আবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বহাল রাখা হয়।

সবশেষ শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত তৃতীয় দফায় কারফিউ জারি করা হয়, যা শনিবার সকাল থেকে রাতে পর্যন্ত শিথিল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com