বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

শিক্ষার্থীদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

রাজশাহীতে স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস) এই ফ্রি ডেন্টাল ক্যাম্প এর আয়োজন করে।  

সোমবার (২১ জুলাই) রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি ডেন্টাল ক্যাম্পে শিক্ষার্থীদের দন্ত চিকিৎসা সেবা এবং পরামর্শ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, রাজশাহী’র উপ প্রকৌশলী আলিফ মাহমুদ, পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না খাতুন, পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী প্রমুখ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ডেন্টাল ইউনিট এর ডেন্টিস্ট মালিহা ফারজানা রিশিতা, বিডিএস এর নেতৃত্বে এইচটিআই এর সভাপতি ও রেজিস্টার্ড নার্স, বিএনএমসি, মো: নাহিদ হোসেন, নার্সিং শিক্ষার্থী সাইফ, মাহিম, এনামুল, হিমেল, সুরাইয়া, কোহিনুর, ফারিয়া ও মিডওয়াইফারি শিক্ষার্থী আকলিমা এর সার্বিক সহযোগিতায় ৩২৫ জন শিক্ষার্থীকে ডেন্টাল চেক আপ, ব্রাশ করার নিয়ম এবং দাঁত এর স্বাস্থ্য সচেতনতা বিষযে পরামর্শ প্রদান করা হয়। ডেন্টাল চেক আপ শেষে শিক্ষার্থীদের মধ্যে ফ্রি ব্রাশ ও টুথপেস্ট প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com