রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

বিমানে যান্ত্রিক ত্রুটি, ৬ ঘণ্টা দেরিতে ছাড়ল শারজাহ ফ্লাইট

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
বিমানে যান্ত্রিক ত্রুটি, ৬ ঘণ্টা দেরিতে ছাড়ল শারজাহ ফ্লাইট

আবারও যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। এর ফলে নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে ছয় ঘণ্টা দেরিতে ছেড়েছে শারজাহ-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩৫২। এর প্রভাব পড়েছে পরবর্তী ফ্লাইটেও—ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। ফলে সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে রয়েছেন ব্যাংককগামী যাত্রীরা।

বিমান সূত্র জানায়, শারজাহ থেকে বিজি-৩৫২ ফ্লাইটের ছেড়ে যাওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছানোর কথা ছিল সকাল ৮টা ৩০ মিনিটে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। প্রায় সাড়ে ছয় ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় ভোর ৬টা ৪২ মিনিটে শারজাহ ছাড়ে উড়োজাহাজটি এবং ঢাকায় পৌঁছে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে।

এই বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়েই পরিচালনা করার কথা ছিল ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট। ফলে শারজাহ ফ্লাইটে দেরির কারণে ব্যাংকক ফ্লাইটও নির্ধারিত সকাল ১১টায় ছেড়ে যেতে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা খান সাদী বলেন, ‘শারজাহ ফ্লাইটে দেরির কারণ এখনো জানা যায়নি। তবে ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ছাড়বে।’

এর আগেও বিমানের যান্ত্রিক ত্রুটির একাধিক ঘটনা ঘটেছে। গত ২৮ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-দাম্মাম রুটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে আসে। উড্ডয়নের কিছুক্ষণ পর কেবিনে প্রেশারে বিপদ সংকেত পেলে নিরাপত্তার স্বার্থে পাইলট ফিরে আসেন।

এরও আগে, ২৪ জুলাই দুবাই-চট্টগ্রাম হয়ে ঢাকাগামী ফ্লাইট বিজি-১৪৮-এর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ারের দরজা সঠিকভাবে বন্ধ না হওয়ায় অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। তখনও পাইলট সিদ্ধান্ত নিয়ে আবারও চট্টগ্রামে ফিরে যান এবং সকাল ৮টা ৫৮ মিনিটে নিরাপদে অবতরণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com