বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

পাকুন্দিয়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কলাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবু হানিফা উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি একই ইউনিয়নের কলাদিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে। শুক্রবার (১আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত বছরের ২০ জুলাই ও ৪ আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় থানায় দায়ের করা দুটি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন আবু হানিফা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার (১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com