শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

জুলাইয়ে রেমিট্যান্স বেড়েছে ২৯ শতাংশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
জুলাইয়ে রেমিট্যান্স বেড়েছে ২৯ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ চ্যানেলে ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের জুলাইয়ে এ পরিমাণ ছিল ১৯১ কোটি ডলার। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫৬ কোটি ৪১ লাখ ডলার বা ২৯ দশমিক ৪৮ শতাংশ।

গত বছর জুলাই আন্দোলনের সময় সরকারকে অসহযোগিতার ডাক দেওয়ায় রেমিট্যান্স কমে গিয়েছিল। এরপর ৫ আগস্ট সরকার পতনের পর অর্থপাচারের বিরুদ্ধে কড়াকড়ি এবং ডলার দরে স্থিতিশীলতার কারণে প্রবাসী আয় বাড়তে শুরু করে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮২ শতাংশ বেশি। মূলত অর্থপাচার কমে যাওয়ায় ব্যাংক ও খোলাবাজারে ডলারের দরে আর পার্থক্য নেই, এবং ব্যাংকের মাধ্যমে পাঠালে আড়াই শতাংশ প্রণোদনা থাকায় রেমিট্যান্স বাড়ছে।

রিজার্ভ পরিস্থিতিও উন্নত হয়েছে। জুন শেষে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার, যা গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। ২০২১ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ ছিল, যা আওয়ামী লীগ পতনের সময় নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com