বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

কিশোরগঞ্জে দুর্বার প্রজন্মের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে দুর্বার প্রজন্মের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কিশোরগঞ্জের বৌলাই ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার প্রজন্ম বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গত এক বছরের সাফল্য, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

পবিত্র আল কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজুর রহমান সোহাগ- উপদেষ্টা, মুক্তিযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের শুভেচ্ছা জানিয়ে মূল অনুষ্ঠান শুরু করেন।

সংগঠনের মোট ১৫টি কার্যক্রমের মধ্যে ৯টি কার্যকর শাখার বার্ষিক কার্যক্রম উপস্থাপনে শাখা-প্রধানগণ তাঁদের বিগত বছরের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন-

  • শিক্ষা শাখা: “শব্দ সেতু” উন্মুক্ত পাঠাগার, শিক্ষাবৃত্তি প্রদান, বিজ্ঞান মেলা ও বইমেলা। (দায়িত্বে- মো. বায়েজিদ)
  • স্বাস্থ্য শাখা: “ঔষধ বন্ধু” বিনামূল্যে চিকিৎসা সেবা, মাসিক ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ পরীক্ষা, দুটি মেডিক্যাল ক্যাম্প। (দায়িত্বে-আল মেহেদি হাসান)
  • ক্রীড়া শাখা: ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন। (দায়িত্বে-সোহানুর রহমান সোহান)
  • ত্রাণ ও দুর্যোগ শাখা: বন্যার্তদের ত্রাণ (৩০,২৬৭ টাকা), “মানবতার দেয়াল”, “উষ্ণতার পরশ” (১১১টি কম্বল), ঈদ উপহার (১০০ পরিবার), “বস্ত্রবন্ধন” প্রকল্পে শতাধিক কাপড় বিতরণ।
  • মানবকল্যাণ শাখা: ৪টি পরিবারকে খাবার, ঔষধ, ছাগল ও হাঁস-মুরগি প্রদান। (দায়িত্বে- আবু বাক্কার, মোহাম্মদ শোয়েব)
  • বন ও পরিবেশ শাখা: “নার্সারি প্রকল্প” এর আওতায় শতাধিক ফলজ গাছ বিতরণ, শিশুদের পরিবেশ সচেতনতা কর্মসূচি। (দায়িত্বে- আব্দুল্লাহ রকি)
  • মাদক ও দুর্নীতি বিরোধী শাখা: জনসচেতনতামূলক কার্যক্রম।
  • কর্মসংস্থান শাখা: স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ। (দায়িত্বে- রাসেল আহমেদ তুহিন)

অনুষ্ঠানে উপদেষ্টা ডা. মোহাম্মদ সালাহউদ্দিন, মাইনুল ইসলাম মেনু, মাহমুদুর রহমান মাহমুদ, সুলতান মাসুদ, শোয়েব সুলতান ও আল আমিন সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও নিয়মিত প্রতিবেদন প্রকাশের প্রশংসা করেন এবং ভবিষ্যতে অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

কিশোরগঞ্জে দুর্বার প্রজন্মের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাখাওয়াত হোসেন রতন, আনোয়ার হোসেন, মো. রফিক মিয়া, দেলোয়ার হোসেন, এইচটি পপুলার স্কুলের পরিচালক দেলোয়ার হোসেন, ইত্বাবা স্কুলের পরিচালক শামসুল হুদা নাঈম, প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক মো. রায়হান হোসাইন, মডার্ন স্কুলের পরিচালক মাও মাসুম আহমেদসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের প্রধান রাকিব আহমেদ মেরাজ এর সঞ্চালনায় প্রতিষ্ঠাতা পরিচালক আগাম বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। ২০২৪-২৫ সালের বর্ষসেরা স্বেচ্ছাসেবী হিসেবে জহিরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেষে কেক কাটা ও মিলনমেলার মাধ্যমে দুর্বার প্রজন্মের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com