বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই-১ দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ২৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

মালয়েশিয়ার জাতীয় দৈনিক স্টারের অনলাইন ভার্সনের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বুধবার (৬ আগস্ট) মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে দলটি এসেছিল। ২৬ জনের দলটি তাদের কার্যক্রম দেখে সন্দেহ হলে, আন্তর্জাতিক আগমন গেটে নামার পর তাৎক্ষণিকভাবে তাদের একেপিএস আটক করেন এবং তল্লাশির জন্য এজেন্সি অপারেশন অফিসে নিয়ে যান।

এ সময় প্রাথমিক তদন্তে জানা গেছে যে, কোনো ভ্রমণ ভিসাধারী দেশে প্রবেশের জন্য যুক্তিসংগত প্রমাণ দেখাতে না পারায় তাদের মালয়েশিয়াতে প্রবেশের অনুমতি দেয়নি সংস্থাটি। আটক ২৬ জনকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, এভাবে অবৈধ অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ হতে পারে। তাই গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা সব সময় সজাগ রয়েছে। মালয়েশিয়ার সীমান্ত নিরাপত্তা জোরদার করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে, বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই-১ ও ২ এর মতো প্রধান প্রবেশ পথগুলোতে সংস্থাটির অভিযান ও পদক্ষেপ অব্যাহত থাকবে।

সংস্থাটি আরও জানায়, মালয়েশিয়াতে ভ্রমণ ভিসার সুবিধা নিয়ে, কাজের সন্ধানে মালয়েশিয়াতে আসছে বহু বাংলাদেশি নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকরা। তাই মালয়েশিয়ায় অনুপ্রবেশের বাস্তবতা মাথায় রেখে এয়ারপোর্ট ও স্থলবন্দরগুলোতে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com