শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

পাকুন্দিয়ায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন— সুখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন সরকার (৫৬), নারান্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কাজল মিয়া (৩৮), উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া (৫৫), এগারসিন্দুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. কাউছার মেম্বার (৩৮), একই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মো. মাহমুদ হাসান মাছুম (৩০) এবং জাঙ্গালীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আব্দুর রহমান পিয়েল (২৬)।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, গত বছরের ২০ জুলাই ও ৪ আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে থানায় দুটি মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com