বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেছেন, আমরা ভেবেছিলাম স্বৈরাচার সরকারের সাড়ে ১৫ বছরের শাসন থেকে মুক্ত হতে পারবো না। ২০২৪ সালে আমরা ছাত্র গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। ছাত্র-জনতা তাদের রক্তের বিনিময়ে যে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে সেই পরিচয়কে উৎযাপন করার জন্য তারুন্যের উদ্যোগে এই মিউজিক ফ্যাস্টিভ্যাল এবং বিজয় উৎসব পালিত হচ্ছে। ফলে এর গুরুত্ব অপরিসীম।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক বিজয় মিউজিক ফেস্টিভ্যাল ও গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা মিউজিক ফোরাম ও উদ্যোগ মানবিক ফাউন্ডেশন নওগাঁ এর আয়োজন করে।
মাহবুব মোর্শেদ আরো বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি। ১৯৭১ সালের পর গণঅভ্যুত্থান একটি বড় ঘটনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তৃতীয় নির্বাচন করে ক্ষমতায় এসেছিল তখন সবাই ধরে নিয়েছিল এরা অপরাজেয় হয়ে গেছে। কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে। শুধু একটা ভালো নির্বাচন নয়, শুধু একটা সরকার নয়, আমরা একটা ভালো বাংলাদেশ চাই। তিনি বলেন, জাতিসংঘের ভাষ্যমতে গণঅভ্যুত্থানে ১৪শ মানুষ শহীদ ও ২১ হাজার মানুষ আহত হয়েছে। আর ফ্যাসিবাদ সরকারের পতন ঘটাতে বড় অবদান রয়েছে শিক্ষার্থীদের।

মাহবুব মোর্শেদ নওগাঁ সম্পর্কে বলেন, যখন বাংলা অঞ্চলে খুব কম উচ্চ শিক্ষা কেন্দ্র ছিল তখন নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে গড়ে উঠেছিল একটি বিশ্ববিদ্যালয়। এ কারনে নওগাঁ আমার কাছে সব সময় আকর্ষনীয়।

উদ্যোগ মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ হাসান তুহিনের সভাপতিত্ব ও বরেন্দ্র রেডিও’র সিইও মাহফুজ ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা: ছালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিক, সংগঠনের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ক্যাপ্টেন প্রমুখ।

আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ, শিল্প সাহিত্য, সাংবাদিকতা, ক্রীড়া, নৃত্যু চারুকলা ও সংগীতাঙ্গণের বিভিন্ন শাখায় অবদান রাখায় গুণিজনদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। পরে নওগাঁর ১২টি ব্যান্ডদল ও দেশখ্যাত শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com