সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইল সদর বাজারে যানজট নিরসনে অভিযান, ব্যবসায়ী-চালকদের জরিমানা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
তাড়াইল সদর বাজারে যানজট নিরসনে অভিযান, ব্যবসায়ী-চালকদের জরিমানা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সদর বাজারের মূল সড়কে যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিসান আলী।

এসময় বাজারের মূল সড়কে কাঁচা বাজার বসানো ও নিষিদ্ধ স্থানে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করে যানজট সৃষ্টি করার অপরাধে সাত জনকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ আগষ্ট) বিকেল ৫ টায় তাড়াইল সদর বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিসান আলী। এ সময় অভিযানে সহযোগিতা করেন এসআই নাহিদ হাসান সহ তাড়াইল থানা পুলিশ।   

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তাড়াইল সদর বাজারটি একটি গুরুত্বপূর্ণ বাজার। এ বাজারের রাস্তার ওপর কাঁচা বাজার এবং নিষিদ্ধ জায়গায় গাড়ি পার্কিং ও গাড়ি থামিয়ে যাত্রী উঠানো ও নামানোর অপরাধে ৫ হাজার ৫০০ টাকা সাতজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

এ সময় জরিমানার পাশাপাশি ব্যবসায়ী ও চালকদের মাঝে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী বলেন, বাজারের মূল সড়কের মাঝে কাঁচা বাজার ও গাড়ি থামিয়ে যাত্রী উঠানো ও নামানো হয়। যার কারণে উপজেলার এই প্রধান বাজারটিতে বিরাট যানজটের সৃষ্টি হয়। এতে করে বাজারে আসা লোকজনের অনেক ভোগান্তি পোহাতে হয়। বাজারে শৃঙ্খলা ফেরাতে আইন অমান্যকারী ব্যবসায়ী ও চালকদের জরিমানা করার পাশাপাশি তাদের মধ্যে সচেতনা বৃদ্ধি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com