বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

কিশোরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

কিশোরগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, জেলা শাখার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের উবাই পার্ক মাঠ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা ড. এস. এম. ফরিদ। তিনি তারা বাইম মাছের কৃত্রিম প্রজননের অত্র উপমহাদেশের প্রথম সফল গবেষক ও আবিষ্কারক হিসেবে পরিচিত।

কিশোরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহ মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল। সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. আল-আমীন।

কিশোরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

আয়োজকরা জানান, ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় প্রায় সহশ্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২৬৪ জন শিক্ষার্থী পাঁচটি গ্রেডে বৃত্তি অর্জন করে। তাঁদের সংবর্ধনা জানাতেই এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবছর পরীক্ষার্থীর সংখ্যা এবং প্রতিযোগিতা বাড়ছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com