শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কমিশন ১৫-১৬ অক্টোবর দলগুলোর জুলাই সনদে স্বাক্ষর করাতে চায়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
কমিশন ১৫-১৬ অক্টোবর দলগুলোর জুলাই সনদে স্বাক্ষর করাতে চায়

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামী ১৫-১৬ অক্টোবর কমিশন আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে স্বাক্ষর করাতে চায়।

তিনি বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এ তথ্য জানান। আলী রীয়াজ বলেন, এই আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হবে।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে গণভোট বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানান এবং বলেন, নোট অব ডিসেন্টগুলোও বিবেচনায় রাখতে হবে। এছাড়া, গণভোটের ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য অন্যান্য বিষয়গুলোও বিবেচনায় নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, কমিশন আগামী ১০ অক্টোবরের মধ্যে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চায় এবং দু’একদিনের মধ্যেই আলোচনার ইতি টানার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com