বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

হোসেনপুরে প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার চরবিশ্বনাথপুর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চরবিশ্বনাথপুর গ্রামের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম রবিন, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জনি মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, ব্যবসায়ী বাবুল মিয়াসহ অন্যান্যরা।
.
বক্তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে হোসেনপুর বাজারে ঝগড়া বা সংঘর্ষের ঘটনা ঘটলে চরবিশ্বনাথপুর গ্রামবাসীকে দায়ী করে হয়রানি করা হয়। সম্প্রতি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সিদলা ইউনিয়ন যুবদলের সভাপতি ও চরবিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম মাজহারকে অন্যায়ভাবে দায়ী করা হচ্ছে। তিনি এ ঘটনায় জড়িত নন।
.
এ সময় বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেফতার করা এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা হোক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com