শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরও একটি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে
আরও একটি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

২০০৭ সালের পর এবারই প্রথম অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে ছয়বারের শিরোপাজয়ী আর্জেন্টিনা। সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তে যুবারা। ম্যাচের একমাত্র গোলটি করেন মাতেও সিলভেট্টি।

চিলির জুলিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আক্রমণ, বল দখল ও শট—সব ক্ষেত্রেই প্রায় সমানে লড়েছে দুই দল। কলম্বিয়া বল দখলে এগিয়ে ছিল ৫৪ শতাংশ নিয়ে এবং ১৩ শটের মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, আর্জেন্টিনার ১৪ শটের ৫টিই লক্ষ্যে যায়।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৭২ মিনিটে জয়সূচক গোলটি করেন লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ সিলভেট্টি। এটি চলতি আসরে তার চতুর্থ গোল। এরপর ৭৯ মিনিটে কলম্বিয়ার জন এনটারিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দলটি ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয়। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই জয় পায় আর্জেন্টিনা।

১৮ বছর পর যুব বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। ২০০৭ সালে কানাডায় অনুষ্ঠিত টুর্নামেন্টে কুন আগুয়েরো, আনহেল ডি মারিয়া ও সার্জিও রোমেরোদের নিয়ে শেষবার শিরোপা জিতেছিল তারা। এরপরের সাত আসরে একবারই কোয়ার্টার ফাইনালে উঠতে পেরেছিল দেশটি।

অন্য সেমিফাইনালে মরক্কো টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়েছে ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সকে। নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ১-১ সমতায় ছিল দুই দল। আত্মঘাতি গোলে ৩২ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন ফ্রান্সের লিসান্দ্রো ওলমেটা, পরে ৫৯ মিনিটে লুকাস মিচেল গোল করে সমতা ফেরান। টাইব্রেকারে জয় পেয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে মরক্কো।

২০২২ কাতার বিশ্বকাপে সিনিয়র দলের ঐতিহাসিক সাফল্যের পর মরক্কোর এই অর্জন বিশ্বফুটবলে তাদের উত্থানের ধারাবাহিকতা প্রমাণ করছে। আগামী সোমবার ফাইনালে মুখোমুখি হবে মরক্কো ও আর্জেন্টিনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com