বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

কিশোরগঞ্জে ভুয়া সেনা সদস্য আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ভুয়া সেনা সদস্য আটক

কিশোরগঞ্জে এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনের যাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগে মো. আলমগীর খা (৩৪) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে নামার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন। পরে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ট্রেনের বগির দরজা বন্ধ থাকায় যাত্রীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে যাত্রীদের ধরে নেওয়ার হুমকি দেন। স্টেশনে পৌঁছানোর পর তার পরিচয় যাচাইয়ে আইডি কার্ড চাইলে তিনি দিতে না পারায় সন্দেহ হয়। পরে তার গ্রামের ইউপি মেম্বারের মাধ্যমে জানা যায়, তিনি কোনো বাহিনীতে কর্মরত নন।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, ভুয়া সেনা পরিচয় দিয়ে যাত্রীদের হুমকি দেওয়ার ঘটনায় মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com