বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

নওগাঁ-৩ আসনে মনোনয়ন পেয়ে শুকরিয়া নামাজ আদায় করলেন ফজলে হুদা বাবুল

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
নওগাঁ-৩ আসনে মনোনয়ন পেয়ে শুকরিয়া নামাজ আদায় করলেন ফজলে হুদা বাবুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া নামাজ আদায় করেছেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক  ফজলে হুদা বাবুল।
মঙ্গলবার সকাল ১১টায় বদলগাছী উপজেলার মিনি স্টেডিয়ামে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা দলীয় প্রার্থীর প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান এবং নির্বাচনে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর এই আসনে বিএনপির শক্তিশালী উপস্থিতি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফজলে হুদা বাবুল বলেন, এ মনোনয়ন শুধু আমার একার নয়, এ মনোনয়ন মহাদেবপুর- বদলগাছী উপজেলার বিএনপির সকল নেতাকর্মীর। আমি শুধু  দলের নির্বাচিত একজন প্রতিনিধি। সকলে মিলে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় ফজলে হুদা আরো বলেন এ আসন থেকে আরো দুইজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারাও ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে প্রত্যাশা করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com