বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পাগলা থানার ওসি ফেরদৌস আলম।

ওসি ফেরদৌস আলম জানান, আটক ব্যক্তি আব্দুল করিম মিলিটারি (৬৮), তিনি মশাখালী ইউনিয়নের বাসিন্দা এবং মুক্তিযোদ্ধা। মামলার বরাতে তিনি বলেন, “আব্দুল করিম এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এসে ওই মুক্তিযোদ্ধাকে আটক করে। পরে তাকে গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।”

ওসি আরও বলেন, “জুতার মালা পরানোর বিষয়টি আমি নিশ্চিত নই। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।” তিনি জানান, ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মুক্তিযোদ্ধাকে এভাবে অপমান করার বিষয়টি মানবিক দিক থেকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

ময়মনসিংহ সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, “একজন বৃদ্ধকে এভাবে গাছে বেঁধে গলায় জুতার মালা পরানো সামাজিক অবক্ষয় ছাড়া আর কিছু নয়। কেউ যদি অপরাধ করে আইন অনুযায়ী তার শাস্তি হবে। মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন না করলে সমাজে অবিচার অনাচার রোধ করা যাবে না।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com