আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক এড. মো. জালাল উদ্দীন নিজ এলাকা পাকুন্দিয়ায় গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (১১নভেম্বর) সকাল থেকে দিনব্যাপি উপজেলার চরফরাদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার অনুরোধ জানান।
গণসংযোগকালে এড. মো. জালাল উদ্দীন বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণের ভাগ্যের উন্নয়ন হবে। পাকুন্দিয়া উপজেলার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সব ধরণের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার ব্যাক্ত করেন।
এছাড়া বিএনপির ঘোষিত ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়ন হবে। সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠন হবে। এজন্য সবার সহযোগীতা কামনা করেন।
গণসংযোগে তাঁর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, ভিপি কামাল উদ্দীন, চরফরাদী ইউনিয়ন বিএনপির আহবায়ক কামাল উদ্দীন ঠাকুরসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।