বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

মার্স ও ফিউচার ড্রিম স্কুলের যৌথ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে
মার্স ও ফিউচার ড্রিম স্কুলের যৌথ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

ফিউচার ড্রিম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে স্কুলের নিজস্ব ক্যাম্পাসে মার্স (MAARS) ফাউন্ডেশনের সহযোগিতায় এবং স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এই বিশেষ কর্মসূচি পালিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের টেকনোলজিস্টগণ এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি পরিচালনা করেন। এসময় বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং তাদের অভিভাবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে মার্স ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট জনাব মুহাইমিনল ইসলাম আরিফ বলেন, রক্তের গ্রুপ জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষার্থীরা যেন শিশুকাল থেকেই নিজেদের এ বিষয়ে অবগত হতে পারে, সেজন্যই এই উদ্যোগ।

মার্স ও ফিউচার ড্রিম স্কুলের যৌথ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

ফিউচার ড্রিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিশ্চিত করেন, আমাদের স্কুলের আইডি কার্ডে রক্তের গ্রুপ লেখা বাধ্যতামূলক। এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। তিনি প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়ন করার জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com