শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

পাকুন্দিয়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬নভেম্বর) উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আলী আকবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) রিফাত জাহান, স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডা. তামান্না দিলশাদ রিমি।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার মোছা. শাহানা আক্তার, ভেটেরিনারি ডা. লিটন মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. আব্দুল জব্বার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন প্রমুখ।

এছাড়াও এসময় পৌর জামায়াতে ইসলামীর আমীর মাও. নাজমুল হক. সেক্রেটারী মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক বোরহান উদ্দীন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন খামারীগণ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ২৪টি স্টল স্থান পায়। এসব স্টলে বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, কবুতর, খরগোশ ও হাঁস-মুরগিসহ গৃহপালিত নানা ধরণের প্রাণী, পশুখাদ্য, প্রাণীসম্পদ প্রযুক্তি ও বিভিন্ন পণ্যের দেখা পাওয়া যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com