শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে আন্তঃকলেজ ফুটবলের শিরোপা জিতল হাজী আসমত কলেজ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে আন্তঃকলেজ ফুটবলের শিরোপা জিতল হাজী আসমত কলেজ

কিশোরগঞ্জ জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর বর্ণিল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ভৈরবের হাজী আসমত কলেজ এবং কটিয়াদী উপজেলার চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজ।

উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২–১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় ভৈরবের হাজী আসমত কলেজ। দলটির হয়ে জিসান ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেয় এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছে একই কলেজের গোলকিপার ফাহিম। অন্যদিকে রানার আপ দলের রাতিন সেরা পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। তিনি বলেন, খেলা-ধুলা তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক-মানসিক বিকাশ ঘটে এবং নৈতিকতাবোধ গড়ে ওঠে। প্রশাসন সবসময়ই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্রীড়া কার্যক্রমকে গুরুত্ব দিয়ে সহায়তা করে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যবৃন্দ। অতিথিরা বলেন, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। এই ধরনের আন্তঃকলেজ প্রতিযোগিতা ভবিষ্যৎ ফুটবল প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমীন। তিনি বলেন, জেলা পর্যায়ে কলেজগুলোর অংশগ্রহণ ও আগ্রহ আমাদের আরও উৎসাহিত করে। আগামী বছর আরও বড় পরিসরে আয়োজন করা হবে।

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। টুর্নামেন্ট বাস্তবায়নে ছিল কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এবং সহযোগিতায় ছিল কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com