শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইলে মতবিনিময় সভায় নবাগত ইউএনও তানজিলা আখতার 

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
তাড়াইলে মতবিনিময় সভায় নবাগত ইউএনও তানজিলা আখতার 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতারের সাথে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও তানজিলা আখতার তাড়াইলে তার দায়িত্ব পালন, সেবা কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, দাপ্তরিক স্বচ্ছতা ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, তাড়াইলের মানুষের কল্যাণে আন্তরিকতা, দায়িত্ববোধ ও স্বচ্ছ প্রশাসনই আমার মূল লক্ষ্য।

এসময় উপজেলায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা তাদের অভিজ্ঞতা, স্থানীয় সমস্যাবলী, উন্নয়ন প্রত্যাশা ও নাগরিক সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসন-জনগণ সমন্বয়ের গুরুত্ব উল্লেখ করে তাড়াইলের উন্নয়ন যাত্রাকে আরও এগিয়ে নেওয়ার পরামর্শ প্রদান করেন।

সাংবাদিকবৃন্দ স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যপ্রবাহের ওপর গুরুত্ব আরোপ করে, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। শেষে আয়োজক উপজেলা প্রশাসন নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানায় এবং তাড়াইলের সার্বিক উন্নয়নে নিবিড় সমন্বয়ের প্রত্যয় ব্যক্ত করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com