নওগাঁর ধামকুড়ি বধ্যভূমিতে মোমবাতির আলোয় শহীদদের স্মরণে নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার ধামকুড়ি গ্রাম বধ্যভূমিতে জেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৬টায় নবনির্মিত শহীদ স্মৃতিসৌধে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এস এম সিরাজুল ইসলাম এবং হত্যাকান্ডের সময় গুলিবিদ্ধ আহত এ্যাড. সালাহ উদ্দিন মিন্টু।
১৯৭১ সালের ২২ এপ্রিল পাক হানাদার বাহিনী ধামকুড়ি গ্রামে একজন পুলিশ কর্মকর্তাসহ আটজন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে। অনুষ্ঠানের শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।