মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বিজয় দিবস কাবাডিতে ডাবল চ্যাম্পিয়ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে
বিজয় দিবস কাবাডিতে ডাবল চ্যাম্পিয়ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। জেলার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সিটি কর্পোরেশন প্রতিপক্ষদের পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়।

‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ময়মনসিংহের আয়োজনে সার্কিট হাউজ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালিকাদের ফাইনালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৩৩-২০ পয়েন্টের ব্যবধানে ময়মনসিংহ জেলা প্রশাসনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এই বিভাগে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পাটগুদাম উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহ কাবাডি একাডেমি সহ মোট চারটি দল অংশ নেয়। বালকদের ফাইনালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ২৭-১৩ পয়েন্টে জেলা প্রশাসনকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা নিশ্চিত করে। এই বিভাগে মোট দুটি দল অংশ নিয়েছিল।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো: মিজানুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সচিব সুমনা আল মজীদ, সরকারি শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহ এর অধ্যক্ষ মো: মাহতাব উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আল-আমিনসহ ময়মনসিংহ কাবাডি একাডেমির কর্মকর্তাবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com