শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইলে শীতার্তদের মাঝে ইউএনও তানজিলা আখতারের কম্বল বিতরণ

রুহুল আমিন
  • আপডেট সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
তাড়াইলে শীতার্তদের মাঝে ইউএনও তানজিলা আখতারের কম্বল বিতরণ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মাদরাসা, এতিমখানা, হাসপাতাল, পথচারী ও আবাসন এলাকার অসহায়দের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার এসব কম্বল বিতরণ করেন। এসময় সাথে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু।
বৃহস্পতিবার রাতে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার এলাকায় ঘুরে ঘুরে যাদের শীতবস্ত্র কিনার সামর্থ নেই এসব শীতার্তদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেন। 
কম্বল পাওয়া বয়স্ক হোসনে আরা বেগম (৯০) বলেন, আমাদের শীত অনেক কষ্ট দেয়। আজ রাতে কম্বল পেয়ে খুবই ভালো লাগছে। এভাবে কেউ খোঁজ নেয় না। আল্লাহ তাদের ভালো রাখুক।

উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। এলাকার মানুষরা বলছেন, প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে, এতে শীতের কঠোরতা কিছুটা হলেও কমবে। উপজেলা প্রশাসনের এই কার্যক্রম শীতার্ত মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলেছে। কম্বল বিতরণের পাশাপাশি প্রশাসন আরও সচেতন হয়েছে যাতে প্রত্যেক শীতার্ত মানুষ সহজে সহায়তা পেতে পারে।

শীতবস্ত্র বিতরণের সময় ইউএনও তানজিলা আখতার বলেন, শীতপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে থাকেন এই অসহায় মানুষরা। প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com