বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

পাকুন্দিয়ায় শান্তিরক্ষী জাহাঙ্গীর আলম চির সমাহিত

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে
মুঞ্জুরুলহক মুঞ্জু
সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত সৈনিক জাহাঙ্গীর আলমের মরদেহ সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
.
রবিবার (২১ ডিসেম্বর) কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর সাড়ে ৪ টায় হেলিকপ্টার করে আনা হয়, পরে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের নিজ বাড়িতে বাদ মাগরিব জানাযায় নামাজের পর সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
.
সেনা সদস্য জাহাঙ্গীর আলম (৩০) তারাকান্দি গ্রামের মোঃ হজরত আলীর রহমানের ছেলে। তিনি ৩ ভাইয়ের মধ্যে সে দ্বিতীয় বড় ভাই মস্তোফা কামাল সৌদি প্রবাসী ছোট ভাই শাহীন আলম গাড়ি চালক ।
.
নিহত জাহাঙ্গীরের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার হিসেবে যোগ দেন। রংপুর ক্যান্টনমেন্টে চাকরিরত অবস্থায় চলতি বছরের ৭ নভেম্বর তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুদানের আবেই অঞ্চলের জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে যোগাযোগ করেন।
.
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালিয়েছিলো সন্ত্রাসীরা। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত ও আহত হয়েছিলো আটজন। ‘এর পর থেকে পরিবারে শোকের মাতম চলছে। বৃদ্ধ বাবা হজরত আলী বাকরুদ্ধ। ‘জাহাঙ্গীরের স্ত্রী রুবাইয়া আক্তার স্বামীর ছবি ও ৩ বছরের ছেলে ইফরান কে বুকে আঁকড়ে ধরে স্তব্ধ হয়ে বসে থাকছেন। মাঝেমধ্যে চিৎকার করে কেঁদে উঠছেন। সদা বিনয়ী জাহাঙ্গীরের অকাল মৃত্যুতে আশেপাশের গ্রামগুলোতেও শোক বিরাজ করছে।
.
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন, বাংলাদেশ সেনা সদস্য জাহাঙ্গীর আলম বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে একই সাথে বাংলাদেশ সেনা বাহিনীকে গর্বিত করেছেন, পাকুন্দিয়া উপজেলা প্রসাশন তার পরিবারের পাশে আছেন, আজকে উপজেলা প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন, যখনই প্রয়োজন পরবে তখনই উপজেলা প্রশাসন তার পরিবারের পাশে থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com