শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিকলীতে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
নিকলীতে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ পুকুরের সামনে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের শুরুতে নিকলী উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৮০ জন উদীয়মান সাঁতারু এতে অংশগ্রহণ করে। বাছাই ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে ৪০ জন সাঁতারু প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় ও কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নিকলীতে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদার মুক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন এবং নিকলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাঁতার একটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা ও সম্ভাবনাময় ক্রীড়া ইভেন্ট। তরুণদের সাঁতারে আগ্রহী করে তুলতে এবং প্রতিযোগিতামূলক পর্যায়ে এগিয়ে নিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং প্রশিক্ষণে অংশ নেওয়া সকল সাঁতারুর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com