বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

হোসেনপুরে প্রফেসর আজহারুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা

সঞ্জিত চন্দ্র শীল 
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রফেসর আজহারুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর (অব.) সেকেন্ড লেফটেন্যান্ট মো. আজহারুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও অতিথিদের উপস্থিতিতে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে অধ্যক্ষ মো. আজহারুল ইসলামের দীর্ঘ কর্মজীবন ও শিক্ষা ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সমাজকর্ম বিভাগের প্রভাষক ইসরাত জাহান স্মৃতির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক লুৎফুরনাহার, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মিজানুর রহমান, প্রভাষক আবুল হাশিম, খাইরুল ইসলাম, শফিকুল ইসলাম, ফররুখ আহমেদ, আব্দুল ওয়াদুদ ও দ্বীন ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আবুল কালাম ও খাইরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অধ্যক্ষ মো. আজহারুল ইসলামের হাতে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার তুলে দেওয়া হয়। পরে বিদায়ী বক্তব্যে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com