বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

নিকলীতে টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে
নিকলীতে টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে হাওরবেষ্টিত এই উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) সকালে নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

নিকলীর প্রথম শ্রেণির আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টায় প্রাপ্ত তথ্য অনুযায়ী সারা দেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়।

আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবজারভার আকতার ফারুক জানান, রোববারের তুলনায় সোমবার শীতের তীব্রতা সামান্য কমলেও নিকলী উপজেলাসহ কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং শীতের অনুভূতি কমার তেমন সম্ভাবনা নেই। এছাড়া জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আরেকটি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, সে সময় শীতের তীব্রতা আরও বাড়বে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বলেন, তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ। পাশাপাশি উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান আবাদ মৌসুম চলায় কৃষকরাও বাড়তি দুর্ভোগে পড়েছেন। এদিকে দরিদ্রদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com