সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

কিশোরগঞ্জে মুক্ত মঞ্চ শরীরচর্চা কেন্দ্রের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মুক্ত মঞ্চ শরীরচর্চা কেন্দ্রের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“সুস্থ দেহ, প্রশান্ত মন—কর্মব্যস্ত সুখী জীবন” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে মুক্ত মঞ্চ শরীরচর্চা কেন্দ্রের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৭টা ৩০ মিনিটে মুক্ত মঞ্চ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কিশোরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

র‍্যালি শেষে মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবু হাসান বাবুল। মুক্ত মঞ্চ শরীরচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডা. আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চান মিয়া, অ্যাডভোকেট বিপ্লব, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ইটনা চৌগাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান, তাড়াইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, কিশোরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইফতেখারুল আলম বাশার, সংগঠনের ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার এবং ধর্মবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমানসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ লুৎফুর রহমান ক্যাপসুল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com