বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে হোসেনপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে হোসেনপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় গণমাধ্যম চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে এক আলোচনা সভা ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার ইসমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল এস’র হোসেনপুর উপজেলা প্রতিনিধি মোঃ রিপন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সঞ্জিত চন্দ্র শীল, শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক বাক্কার, সাংবাদিক এস কে শাহীন নবাব (নওয়াজ), উজ্জ্বল কুমার সরকার (মোহনা টিভি), মোঃ সাগর মিয়া (রূপালী বাংলাদেশ), মোঃ আফজালুর রহমান উজ্জ্বল (বাংলাদেশ সমাচার), মোঃ জাকারিয়া (প্রাইম টিভি), বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সব কথা সবার কথা এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, চ্যানেল এস প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। স্থানীয় সমস্যার কথা তুলে ধরা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর দেশব্যাপী পৌঁছে দেওয়ায় গণমাধ্যমটি ইতোমধ্যে মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

বক্তারা ভবিষ্যতেও চ্যানেল এস আরও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও গণমুখী সংবাদ পরিবেশনে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটির আয়োজন করে চ্যানেল এস’র হোসেনপুর উপজেলা প্রতিনিধি মোঃ রিপন মিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com