শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পাকুন্দিয়ায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন জালাল উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

সমাবেশে কটিয়াদী উপজেলা বিএনপি, কটিয়াদী পৌর বিএনপি, পাকুন্দিয়া উপজেলা বিএনপি ও পাকুন্দিয়া পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দুপুর থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। ফলে ঈদগাহ মাঠ জনসমাগমে মুখরিত হয়ে ওঠে।

বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকের পক্ষে জনগণের ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। তাদের দাবি, জনগণ পরিবর্তন চায় এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন জালাল তার বক্তব্যে নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নে আমি কাজ করে যাব। সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সমাবেশ কিশোরগঞ্জ-২ আসনের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com