সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

রমজানে মানবিক উদ্যোগ; কিশোরগঞ্জে ১০ টাকায় দুধ দিচ্ছে জেসি অ্যাগ্রো ফার্ম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকার জেসি অ্যাগ্রো ফার্ম। প্রতি বছরের ন্যায় এবারও রমজানজুড়ে খামারের উৎপাদিত দুধ মাত্র ১০ টাকা লিটার দরে বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে কার্যক্রম শুরু হলে খামার প্রাঙ্গণে মানুষের ভিড় দেখা যায়। প্রতিদিন সর্বোচ্চ ৯০ জনকে এক লিটার করে দুধ দেওয়া হচ্ছে। অসচ্ছল ও অতি দরিদ্র পরিবারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ ক্ষেত্রে বিনামূল্যেও দুধ দেওয়া হচ্ছে বলে খামার কর্তৃপক্ষ জানিয়েছে।

খামার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত এ খামারে বর্তমানে দুগ্ধ ও মোটাতাজাকরণ মিলিয়ে প্রায় আড়াইশ’ গরু রয়েছে। এর মধ্যে ১৮টি গাভী নিয়মিত দুধ দিচ্ছে এবং প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০ লিটার দুধ উৎপাদন হচ্ছে। স্থানীয় কয়েকজন স্বেচ্ছাসেবক শৃঙ্খলা বজায় রাখতে বিতরণ কার্যক্রমে সহায়তা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে প্রতি লিটার দুধের দাম ১০০ থেকে ১২০ টাকার মধ্যে হওয়ায় দরিদ্র পরিবারের জন্য নিয়মিত দুধ কেনা কঠিন হয়ে পড়েছিল। ১০ টাকায় দুধ পেয়ে অনেক পরিবার সেহরি ও ইফতারে তা ব্যবহার করতে পারছে, যা তাদের জন্য বড় স্বস্তি।

খামারের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন মোহাম্মদ রিয়াদ বলেন, রমজানে পুষ্টিকর খাবারের গুরুত্ব বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং মাসজুড়ে তা চালু থাকবে। প্রয়োজনে ভবিষ্যতে এ ধরনের সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

স্থানীয়দের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন মানবিক উদ্যোগ শুধু সহায়তাই নয়, সমাজে সহমর্মিতার বার্তাও ছড়িয়ে দিচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com