সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার, ২৮ দিনের কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীর নাম সুব্রত দাস (২৯)। তাকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে আরও দুই দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। ২১২ নম্বর কক্ষে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে সুব্রত দাসকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কানের ভেতর গোপনে রাখা কথোপকথনযোগ্য একটি ক্ষুদ্র ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রিয়াদ হোসেন ঘটনাস্থলেই শুনানি শেষে দণ্ডাদেশ প্রদান করেন। তিনি জানান, নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দণ্ডবিধির ১৮৬০ সালের ১৮৮ ধারায় এ সাজা দেওয়া হয়েছে।

সুব্রত দাস মিঠামইন উপজেলার বড়হাটি এলাকার মৃত সুধাংশু দাসের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com