পাকুন্দিয়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত নাসির উদ্দিন উপজেলার চরটেকী গ্রামের আবুল হোসেনের ছেলে এবং চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি বাড়ি থেকে মঠখোলা যাওয়ার পথে পৌর সদর নিশ্চিন্তপুর গ্রামের পাঁচতলা ভবনের সামনে পাকা সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান জানান, এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।