বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুর-এ চাঁদা দাবি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে
হোসেনপুর-এ চাঁদা দাবি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের হোসেনপুরে চাঁদা দাবি, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মিথ্যা মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসীর পরিবার।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন-এর দক্ষিণ গোবিন্দপুর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্বপ্না আক্তার। তিনি জানান, তার স্বামী আসাদুজ্জামান কিরণ (পোল্যান্ড প্রবাসী) গত ২৬ ফেব্রুয়ারি সকালে বাড়িতে অবস্থানকালে একই এলাকার খাইরুল ইসলাম তার সহযোগীদের নিয়ে তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সেদিন ইফতারের আগ মুহূর্তে তাদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

স্বপ্না আক্তারের দাবি, হামলাকারীরা বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং বাধা দিলে পরিবারের কয়েকজন সদস্যকে মারধর করে আহত করে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ঘটনার পর প্রতিপক্ষ ঘটনাকে ভিন্নখাতে নিতে পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। ২৭ ফেব্রুয়ারি এ ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনও করা হয়, যেখানে তার স্বামীসহ পরিবারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানান স্বপ্না আক্তার। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com