রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ হোসেনপুরে কৃষিজমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, হুমকিতে জীববৈচিত্র্য পাকুন্দিয়ায় ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি, ২ মাসেও উদ্ধার হয়নি মালামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি সরকারে শ্রদ্ধা ছিল সাহাবুদ্দিনের: হাফিজ উদ্দিন পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ মার্চ) সকাল ১০টায় অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক), বাংলাদেশ মহিলা পরিষদ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নারী ও কন্যাশিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সনাক কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক। এ সময় দিবসের ধারণাপত্র উপস্থাপন করে জেন্ডার সংবেদনশীল দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন ইয়েস সহ দলনেতা অন্তর রাণী সাহা প্রিয়া।

মানববন্ধনে আরও বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতি কিশোরগঞ্জের সভাপতি আফাজুর রহমান খান, বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আতিয়া রহমান, সনাক সদস্য ইশরাত জাহান মিমি, ফিরোজ উদ্দিন ভূঁইয়া, মো. আবু সেলিম ও কামরুন্নাহার।

বক্তারা তাদের বক্তব্যে ন্যায্যতার ভিত্তিতে নারী অধিকার নিশ্চিত করা, সকল প্রকার বৈষম্য বিলোপ, নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং জাতীয় ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধি করার দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক এবং সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা অংশগ্রহণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com