মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন খালেদ সাইফুল্লাহ সোহেল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন খালেদ সাইফুল্লাহ সোহেল

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ সাইফুল্লাহ সোহেল। দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

সরকারের এ সিদ্ধান্তের ফলে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে।

ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় কারাভোগ করলেও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। বিএনপির কঠিন সময়ে আপসহীন ও নীতিনিষ্ঠ নেতৃত্ব দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। দমন-পীড়নের সময় রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে দলের কর্মীদের মধ্যে সাহস জুগিয়েছেন।

বিএনপির আদর্শ, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

পেশাগত জীবনে খালেদ সাইফুল্লাহ সোহেল সাংবাদিকতার সঙ্গেও সম্পৃক্ত। তিনি জাতীয় দৈনিক সকাল বেলা পত্রিকার সম্পাদক এবং স্থানীয় দৈনিক কিশোরগঞ্জ পত্রিকা-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com