মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পাকুন্দিয়া সরকারি কলেজের শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

পরে পাকুন্দিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস, থানার অফিসার ইনচার্জ এসএম আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরে আলম খানসহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দপ্তর এবং সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সকাল ৮টায় পাকুন্দিয়া সরকারি স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com