সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

নিকলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

দিলীপ কুমার সাহা, নিকলী, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
নিকলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে নিকলী স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদারের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদ ও মন্দিরে দেশের শান্তি ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা, শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এদিকে, বিএনপিসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com